ওয়ানবাংলানিউজ: দীর্ঘ ষাট বছর ব্রিটেনে বসবাস করা বাংলাদেশের প্রবীন মুরুব্বী হাজী আজাদ খান সোমবার ভোঁর পাঁচটা বিশ মিনিটে রয়্যাল লন্ডন হাস্পাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইলাইহে রাজেউন)মৃত্যু কালে মরহুমের বয়স হয়ে ছিল চুরানব্বই বছর । পঞ্চাশের দশকের মাঝামাঝি তিনি বৃতত্তর সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রাম ছেড়ে বিলেতের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন । মৃত্যু কালে মরহুম স্ত্রী এক ছেলে এবং পাঁচ মেয়ে নাতি নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
মঙ্গলবার বাদ যোহর ইস্ট লন্ডন মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমাজাদ খানকে হেনুউলট কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের ছোট ভাই ইস্কান্দার খান জানিয়েছেন এবং ভাই ইস্কান্দার খান তার ভায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ।















