কভিড-১৯ কে মহামারি ঘোষণা দিল ডাব্লিউএইচও

547
World Health Organization (WHO) Director-General Tedros Adhanom Ghebreyesus attends a daily press briefing on COVID-19 virus at the WHO headquaters on March 9, 2020 in Geneva. - WHO Director-General Tedros Adhanom Ghebreyesus announced on March 11, 2020 that the new coronavirus outbreak can now be characterised as a pandemic. (Photo by Fabrice COFFRINI / AFP)

ওয়ানবাংলানিউজ: ১২১টি দেশে ছড়িয়ে ১ লাখ ২৪ হাজার ৬৬০ জন আক্রান্ত এবং ৪ হাজার ৫৮৫ জনের মৃত্যুর কারণ হওয়ায় কভিড-১১ কে এখন মহামারি বলা যায়। নভেল করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার নিয়মিত সংবাদ সম্মেলেন একথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) পরিচালক মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস।

পরিস্থিতির উপর নিবিষ্ট নজর রাখার কথা জানিয়ে তিনি বলেন, ‘তা (করোনাভাইরাস) যেভাবে, যেহারে ছড়াচ্ছে, তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন।’ সংক্রমণ প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ না দেখে আরও উদ্বেগ প্রকাশ করে ডাব্লিউএইচওর নির্বাহী প্রধান বলেন, ‘আমরা প্রতিদিনই দেশগুলোকে বলে আসছি, ব্যবস্থা নিন জরুরিভিত্তিতে, দ্রুত।