কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত

271

ঢাকা সংবাদদাতা: কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তার নাম মো. আবু বক্কর। নামে এক বাংলাদেশি যুবক চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (৪ মার্চ) ডিউটি শেষে রুমে ফেরার পথে ৬ নং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্বর নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নরে মাইদার চর গ্রামের কাসেম চেয়ারম্যান বাড়ীর নজির মিয়ার ছোট ছেলে। নিহতের মামা হান্নান মিয়া জানান, সাড়ে ৬ লক্ষ টাকা খরচ করে ৫ বছর আগের মারকাস সুলতান কোম্পানিতে আসে আবু বক্বর।

আর কয়েক মাস পর আসার সঙ্গে এক সঙ্গে দেশে ছুটিতে যাওয়ার কথা। কয়েকদিন পরপর আমার সঙ্গে কথা হত। বৃহস্পতিবার থেকে ডিউটিতে অনুপস্থিত না থাকায় রবিবার কোম্পানির লোকজন যোগাযোগ করলে বিভিন্ন জাগায় খোঁজখবর নিয়ে জানতে পারলাম বুধবার সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

আইনি কার্যক্রম শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানো ব্যবস্থা চলছে। বর্তমানে তার মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালে হিমাগারে রয়েছে।