করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রের উপকূলে আটকা প্রমোদতরি

398

আন্তর্জাতিক ডেস্ক: চীন থেকে শুরু হওয়া করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বের আরও অন্তত ৮৩টি দেশে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সর্বশেষ মরণঘাতি এই রোগে ৭১ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। যিনি গতমাসে প্রমোদতরি গ্র্যান্ড প্রিন্সেসে ভ্রমণ করেছিলেন।

নতুন করে যাতে করোনাভাইরাস না ছড়ায় সেই জন্য ওই প্রমোদতরিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আটকে রাখা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে প্রমোদতরিটি আটকানো হয়। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, প্রমোদতরিটিতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার আরোহী রয়েছেন। আরোহীদের মধ্যে যাত্রী প্রায় আড়াই হাজার। ক্রু রয়েছেন এক হাজার।

প্রমোদতরিতে থাকা কিছু যাত্রী ও আরোহীর মধ্যে নতুন করোনাভাইরাসের সম্ভাব্য লক্ষণ দেখা দিয়েছে বলে জানা গেছে।