ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের কমিটি গঠনে আলোচনা সভা অনুষ্টিত

528

ওয়ানবাংলানিউজ: দুস্থ মানুষদের সহায়তা এবং আর্থ সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ইউনাইটেড বিয়ানীবাজার এর কার্যকরী কমিটি গঠন এবং ভবিষ্য করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এতে সংস্হার বিপুলসংখ্যক সদস্য উপস্হিত ছিলেন। মো: বাবুল হোসেনের সভাপতিত্বে এবং রুহুল এ রহমানের পরিচালনায় ২৪ ফেব্রুয়ারী সোমবার সেন্ট্রাল লন্ডনের মেঙ্গো রেষ্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় একটি শক্তিশালী কমিটি গঠন,অভিষেক এবং আগামী রমজানে দুস্হদের সাহায্যার্তে ফান্ডরাইজিংসহ সংগঠনের করণীয় ঠিক করতে আলোচনায় অংশ নেন মো: সরওয়ার খান, তাজ উদ্দিন হেলাল,আনোয়ার হোসেন,হিফজুল খান,সুলতান মাহমুদ,এমাদ উদ্দিন,আসুক আহমদ,ফরহাদুল আযহার টিপু,আব্দুল আলীম,ফরিদ উদ্দিন আফজাল,জামাল খান,জইন উদ্দিন পাপলু,অজি উদ্দিন,স্বপন আহমদ,সফিকুল হক,সামছুল ইসলাম চৌধুরী বাপ্পি,ফয়ছল আহমদ,খালেদ আহমদ জয়,জাবির আহমদ প্রমুখ।

আলোচনা সভায় সংগঠনের একটি পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে উপস্হাপনের জন্যে আগামী ৩১মার্চ পরবর্তী সভার সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য,ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে গত পাঁচ বছর থেকে প্রতি রমজান মাসে সংগঠনের সদস্যদের অর্থায়নে বিয়ানীবাজার পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের অসহায় লোকদের সহযোগিতা করে আসছে।