ওয়ানবাংলা নিউজ: গত ৭ই মে রবিবার পুর্ব লন্ডনের স্থানীয় এক হলে জগন্নাথপুর উপজেলার ’এরালিয়া বাজার হাই স্কুল কমিটি ইউকে’র কার্যকরী কমিটির এক সভা অনুষ্টিত হয়। কমিটির সভাপতি আব্দুল বাহারের সভাপত্বিতে ও সাধারন সম্পাদক আবু আহমদ সিদ্দিকের পরিচালনায় অনুষ্টিত সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান চৌধরী, মো: মাসুক মিয়া, কোষাধক্ষ্য শায়েস্তা মিয়া, সহ কোষাধক্ষ্য রফিকুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক শিব্বির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শাহীন বক্স, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুল শহীদ, প্রকাশনা সম্পাদক জুনাব আলী সহ প্রমূখ।
নতুন উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- হাজী মো: তারা মিয়া, হান্নান মিয়া, আব্দুল মোক্তাদির, ইমামুল ইসলাম চৌধুরী, আব্দুল মতিন, আব্দুল হক, আব্দুল হক মেম্বার), সানজব আলী, আসাব মিয়া, জহির আলী ( আবলুস মিয়া), বাবুল বক্স, সাত্তার আলী, শরীফ উল্লাহ, কুদ্দুস মিয়া, জমশেদ আলী, আব্দুর রউফ, পসর আলী, ফিরোজ মিয়া, রপু মিয়া।















