চীন থেকে আরও ১৭১ জনকে ফেরানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

298

ঢাকা সংবাদদাতা: চীন থেকে ফিরতে উচ্ছুক আরও ১৭১ জনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে ৫শ’ করোনা ভাইরাস শনাক্তকরণ কিট দিচ্ছে দেশটি। চীনকে হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক দিচ্ছে বাংলাদেশ সরকার। সিঙ্গাপুর ছাড়া আর কোথাও বাংলাদেশী নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।