ঢাকা সংবাদদাতা: ইতালি প্রবাসী কাজী আরজুদুলাল (৫৮) নামে এক বাংলাদেশি টেনেরিফ দ্বীপে মারা গেছেন। তিনি স্পেনের গ্রান কানারিয়ার (GranCanaria ) উত্তর টেনেরিফে স্বপরিবারে বসবাস করতেন।
স্পেন প্রবাসী এমডি ফরিদ হাসান জানান, ৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় সাড়ে দশটায় টেনেরিফ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। তার দেশের বাড়ি শরিয়তপুরে। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও দুই ছেলে সন্তান রেখে যান। মৃত আরজুর এক ছেলে ইতালি ও অন্য ছেলে এবং মেয়ের জামাই বার্সেলোনায় থাকেন। মৃত্যুর কয়েকদিন লাশ সানতা ক্রুজ নামক একটি হাসপাতালে রাখা হয়।
পরে স্পেন প্রবাসী ব্যবসায়ী ও মসজিদে আল সুন্নাহ মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের আর্থিক ও মানসিক সহযোগিতায় উত্তর টেনেরিফ থেকে মাদ্রিদ হয়ে লাশটি শুক্রবার দেশে পৌঁছানো হয়েছে। লাশ দেশে পাঠাতে মাদ্রিদ দূতাবাসও বিশেষ আর্থিক সহযোগিতা করে।
এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী জাকির জানান, হাসপাতাল থেকে লাশ গ্রহণ করে মুসলিম রীতিমতো তাকে গোসল করিয়ে মসজিদে আল সুন্নাহে জানাজার কাজ সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মৃত কাজী আরজুর দুই ছেলে, মামা, মা, ছাইদ আহামেদ, আমির হোসেন, রিংকু মিয়া, আব্দুল মতিন, হাসান বাগিনা, নেয়ামত উল্লাহ, ফারুক মিয়া, আবদুল গনি, সেলিম মিয়া ও অন্যান্য বাংলাদেশিরা। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, কাজী আরজু দীর্ঘদিন ধরে ইতালি বসবাস করতেন। পরে কাজের সুবাদে তিনি স্বপরিবারে স্পেনের টেনেরিফ উত্তরে পাড়ি জমান। তিনি একটি স্পানিস পাসতেসেরিয়া (বাংলায় কনফেকশনারিতে হেড কারিগর হিসেবে কাজ করছিলেন)।















