ওয়ানবাংলানিউজ: আলীনগর ইউনিয়ন সমাজকল্যাণ সমিতি ইউকের নব গঠিত কমিটির সভাপতি, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, আবাহনী ক্রীড়া চক্র সিলেট এর সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী সাইফুল আলম খাঁন শাহিন গত ১লা ফেব্রুয়ারি শনিবার রাত ১০ টায় ক্যামব্রীজের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। উল্লেখ্য জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তার অপেন হার্ট সার্জারি হয়, এবং সফল অপারেশন শেষে বাসায় রেস্টে ছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। বাংলাদেশে তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দগ্রামে।তার পিতার নাম ডাক্তার আপ্তাব উদ্দিন খাঁন। প্রয়োজনীয় মেডিক্যাল ছাড়পত্র পাবার পর জানাযার সময় জানিনো হবে। তবে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে মরহুমের জানাযা ও দাফন ক্যামব্রীজে করা হবে।
এদিকে সমাজসেবী সাইফুল আলম খাঁনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম আহমদ হেলাল, কোষাধ্যক্ষ ময়নুল হক, প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের সভাপতি মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক এম আব্বাছ উজ জামান, কোষাধ্যক্ষ লিয়াকত খাঁন, প্রবীণ ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন নুনু, প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের উপদেষ্টা আজাদ চৌধুরী এমবিই, আমেরিকা প্রবাসী আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা আব্দুল আহাদ, কানাডা প্রবাসী ডিএম হাইস্কুলের সাবেক শিক্ষক রিপন চৌধুরী,, নিউজার্সি ইসলামি ফাউন্ডেশন ও জালালাবাদ মসজিদের চেয়ার হান্নান হোসেইন, ব্যবসায়ী সারোয়ার খাঁন ও আলীনগর ইউনিয়ন পরিষদ ও ডিএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মামুন আহমদ।















