‘পাত্রীর মা ভালো কি না খবর নিয়ে নিবেন’- আত্মহত্যার আগে পুলিশ সদস্যের অনুরোধ

926

ঢাকা সংবাদদাতা: নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম আবদুল কুদ্দুস (৩১)।

আত্মহত্যার পূর্বে ফেসবুকে যা লিখেছিলেন পুলিশ সদস্য-“অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, ‘আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কি না সঠিকভাবে খবর নিবেন। কারণ পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোযকের (দোযখ) মতো। সুতরাং সকল সম্মানীত অভিভাবগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবনে। আল্লাহ হাফেজ।’