ভোট না পেছালে ইসি ঘেরাওয়ের ঘোষণা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের

609

ঢাকা সংবাদদাতা: ৩০শে জানুয়ারি ঢাকার ২ সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরস্বতী পূজা উপলক্ষে নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ। এ দাবিতে হাইকোর্টে রিট আবেদন করলেও গতকাল তা খারিজ হয়ে যায়। রিট খারিজের পর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নির্বাচন পেছানোর দাবিতে বিক্ষোভ করেন। সন্ধ্যা সাতটার পর তারা বুধবার ১২টার মধ্যে নির্বাচন পেছানোর ঘোষণা না আসলে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে অবস্থান তুলেনেন। বিক্ষোভ সমাবেশে জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, ২৯ এবং ৩০ তারিখ সরস্বতী পূজা।

এটি জানার পরও ৩০ তারিখে নির্বাচন কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা নির্বাচন কমিশনকে দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দিয়েছি।