আতিকুল-তাবিথের মনোনয়ন বৈধ

240

ঢাকা সংবাদদাতা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ে শুরুতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

জি এম কামরুল ইসলামের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না’।