ঢাকার দক্ষিণে তাপস; উত্তরে আতিকের মনোনয়ন ঘোষণা

383

ঢাকা সংবাদদাতা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

উত্তর সিটিতে আতিকুল ইসলাম আর দক্ষিণে শেখ ফজলে নূর তাপসকে মনোনয়ন দেয়া হয়েছে।
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।