‘স্কটল্যান্ড যুক্তরাজ্যে বন্দি হয়ে থাকতে পারে না’

870
আন্তর্জাতিক ডেস্ক: ‘স্কটল্যান্ড তার ইচ্ছার বিরুদ্ধে যুক্তরাজ্যের মধ্যেই বন্দি হয়ে থাকতে পারে না’ বলে মন্তব্য করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) নেতা নিকোলা স্টারজেন।
 প্রধানমন্ত্রী বরিস জনসনকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেছেন, দ্বিতীয় একটি গণভোট অনুষ্ঠানের ক্ষমতা তাকে মঞ্জুর করতে জনসন যে অস্বীকৃতি জানাচ্ছেন, তাতে স্কটিশদের স্বাধীনতার জন্য সমর্থনই কেবল বাড়ছে।