লন্ডনে ঐতিহ্যবাহী নৌকা দৌড় ২৭ আগস্ট (ভিডিওসহ)

2113

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশে ঐতিহ্যবাহী নৌকা দৌড় এবার প্রথমবারের মত লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ আগস্ট। নতুন প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীদের সম্পৃক্ত করতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার পূর্ব লন্ডনের হোটেল হলিডে ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এর আয়োজক আবিদুর রহমান শিমু, সেলিম খান, ওসমান গনি, রিমন রহমান, কদরুল ইসলাম ও ড. হাসনাত হোসেন এমবিই।

সংবাদ সম্মেলনে জানানো হয় পূর্ব লন্ডনের ডকল্যান্ডের রিভার সাইডে ২০০ মিটারের এই নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত হবে। এতে ব্রিটেনের যেকোন স্থান থেকে ব্রিটিশ এশিয়ান অর্জিন১৮টি দল অংশ নিতে পারবে। ইতিমধ্যে ১১টি দল রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে লন্ডনবাংলা প্রেসক্লাব অন্যতম প্রতিযোগি হিসেবে নাম রেজিস্ট্রেশন করেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহন ফি রাখা হয়েছে ৩শ পাউন্ড। তবে প্রথম স্থান অর্জনকারী দল পাবে ১হাজার পাউন্ড প্রাইজমানি। দ্বিতীয় বিজয়ী দল পাবে সাড়ে ৭শ পাউন্ড এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৫শত পাউন্ড প্রাইজমানি।

http://www.onebanglanews.com/news/9627লন্ডনে ঐতিহ্যবাহী নৌকা দৌড় ২৭ আগস্ট

Posted by onebanglanews.com on Friday, 28 July 2017