বিপ্লব ঘটিয়ে দেশে ফিরে আসবে তারেক রহমান: সেলিমা রহমান

351

ঢাকা সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকারের দুর্নীতির কারনে দেশের সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশে গণতন্ত্র নাই। গুম, খুন, হত্যা চলছেই এগুলোর সঠিক কোনো তদন্ত হয় না। এর কারণ হলো দেশে জনগণের সরকার নাই। জনগণের সরকার থাকলে এগুলো হতো না পঁচাত্তর সাল পর্যন্ত দেশে গুম, খুন, ধর্ষণ, হত্যা যেভাবে হয়েছিল বর্তমানেও সেই চিত্র ফুটে উঠেছে। এ নিয়ে এই সরকারের কোন ভ্রুক্ষেপ নাই। এর থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে শনিবার জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে সাদেক হোসেন খোকার স্মরণ সভায় তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা ডাম্পার সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মুক্তা
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক
জিয়া শিশু-কিশোর কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহবায়ক এ এস হোসেন টমাস
কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন
সভা পরিচালনা করেন জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নেতা কাজী আনোয়ার হোসেন
বিএনপি নেত্রী সেলিমা রহমান আরও বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কথা বলার ভাষায় প্রমাণ করে, খালেদা জিয়ার মেডিকেলের সত্য রিপোর্টটা যেন আদালতে পেশ না করে। এক ধরনের থ্রেড তিনি দিয়েছেন ডাক্তারদের এবং বিচারপতিদের। কোর্ট যখন বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট চেয়েছেন, তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তাতে জনগণ হতভম্ব। দেশের প্রধানমন্ত্রী হিসেবে এভাবে তার কথা বলা শোভা পায় না। তিনি বলেন, বর্তমান সরকার জানে তাদের সময় শেষ হয়ে এসেছে। তাদের পায়ের তলায় মাটি নেই। এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিন্ডিকেট করে জনগণের বুকে পা রেখে দুই হাতে দেশটা লুটপাট করে খাচ্ছে।

এই সরকার সব দিকেই ব্যর্থ বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর বলেন এই সরকারের সাথে গণতান্ত্রিক ভাষায় কথা বলে লাভ নেই তিনি বলেন তারেক রহমান একদিন এদেশে সেইভাবে ফিরে আসবে কিভাবে 1977 সালে আয়াতুল্লাহ খামেনি যে ভাবে বিদেশ বিদেশে থেকে বিপ্লব ঘটিয়ে ইরানি ফিরে এসেছিল ঠিক একইভাবে জনাব তারেক রহমান বাংলাদেশের গণমানুষের বিপ্লব ঘটিয়ে দেশে ফিরে আসবেন