নতুন আগত ১৫২ জন ইতালি প্রবাসীও হজক্যাম্পের কোয়ারেন্টিনে

256

ঢাকা সংবাদদাতা: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যেই আজ রোববার সকালে ইতালি থেকে আরও ১৫২ বাংলাদেশি দেশে এসেছেন। ওই বাংলাদেশিদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরার আশকোনা হজক্যাম্পে নেয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর দ্বিতীয় ধাপে হজক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। রোগ, লক্ষণ ও পরিস্থিতি বুঝে তাদের বাড়িতে বা কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

এর আগে শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সের শেষ ফ্লাইটে ইতালি থেকে ১৪২ জন বাংলাদেশে আসেন। তাদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় অনেককে ছেড়ে দেয়া হয়েছে।