ওয়ানবাংলানিউজ: আনন্দঘন পরিবেশে মধ্যদিয়ে অনুষ্ঠিত হল যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত পর্তুগীজ থেকে আসা নাগরিকদের সংগঠন “পর্তুগীজ বাংলাদেশী সোসাইটি ইউকে” এর অভিষেক অনুষ্ঠান। গত ২৯ নভেম্বর পূর্ব লন্ডনের কেয়ার কমিউনিটি হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সদস্যগন স্ব-পরিবারে অংশনেন।
সরদার আহমেদ রায়হানের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মামুনুর রশীদ। আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে নুর মোহাম্মদ কচিকে সভাপতি, জাকির হোসাইন সাধারন সম্পাদক ও নাসির উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচি করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর শাহ সোহেল আমিন, কাউন্সিলর তারিক খান, কমিউনিটি নেতা সোলাইমান আহমেদ, নাট্যাভিনেতা স্বাধীন খসরু। আলোচনা সভায় বক্তারা সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, বাংলাদেশীদের অধিকার আদায়ে মুলধারার রাজনীতিতে অংশগ্রহন করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা হুমায়ুন কবির জাহাঙ্গীর, সভাপতি নুর মোহাম্দ কচি, সিনিয়ার সহ সভাপতি সাহাদাত হোসেন, সাধারন সম্পাদক জাকির হোসাইন এবং সহ সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।















