গভীর রাতে ঘোরাঘুরি, জানতে চাওয়ায় পুলিশ কর্মকর্তাকে গুলি

260

আন্তর্জাতিক ডেস্ক: গভীর রাতে অটো নিয়ে তিন যুবক ঘোরাঘুরি করছিলেন। পুলিশের সন্দেহ হওয়ায় অটোটিকে দাঁড় করিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন টহলরত এক পুলিশ কর্মকর্তা।

কিন্তু আচমকা ওই সাব ইনস্পেক্টরকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায় তারা।

রোববার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের স্টেশন রোড এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখে তিন যুবককে খুঁজছে পুলিশ।

আহত এসআই সন্দীপ পাল আসানসোল সাউথ থানায় কর্মরত। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার পেটের মধ্যে আটকে ছিল। অস্ত্রোপচার করে বের করা হয়েছে।