পপলার সেন্ট্রাল মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা:) পালন উপলক্ষে ওয়াজ মাহফিল

441

ওয়ানবাংলানিউজ: পপলার সেন্ট্রাল মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) পালন উপলক্ষে ওয়াজ মাহফিল শনিবার মসজিদের প্রধান হল রুমে অনুষ্টিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লিগন উপস্থিত ছিলেন।

মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুশ শহীদ এর সভাপতিত্বে ও মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো: নূরুদ্দীন আহমদ, সেক্রেটারী আব্দুল মুমিনের সার্বিক ব্যবস্থাপনায় ওয়াজ মাহফিলে মহানবী (সা:) এর জীবন ও কর্ম নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শায়খ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল মালিক মাওলানা আব্দুল কাহহার, মাওলানা আলী আহমদ ও শেখ মুনাওযর হোসেন সহ ব্রিটেনের বিশিষ্ট ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন।

ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, শুধু বছরে এক দিন ঈদে মিলাদুন্নবী মহাধূমধামে পালন করলেই হবে না সাথে সাথে মহা নবীর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে অনুস্বরণ করতে হবে। তবে ইহকাল ও পরকালের মুক্তি পাওয়া যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ট্রেজারার হাজী কবির উদ্দিন, হাজী আনছার মিয়া,হাজী শরীফুল্লাহ, মানিক মিয়া, হাজী ছানা মিয়া, আশরাফুজ্জামান প্রমুখ।