ওয়ানবাংলানিউজ: দক্ষিন বার্মিংহামের অক্সফোর্ড রোড়স্থ মোসলি এলাকার একটি ঘর থেকে মৃত অবস্থায় একজন পুরুষ ও এক নারীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫ টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়।
ওয়েস্টমিডল্যান্ড পুলিশ জানায় মৃতদের শরীরে মারাত্মক আঘাতের চিহিৃ রয়েছে। পুলিশ নিশ্চিত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ এঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ মনে করে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকতে নাও থাকতে পারে। মৃত নারী পুরুষ একে অপরের পরিচিত। তবে কিভাবে তাদের মারাত্মক জখম সেই রহস্যের উন্মোচনের চেস্টা চলছে।
কেউ কেউ মনে করছেন এটি পারিবারিক কলহের জের হতে পারে। অন্যদিকে মৃত মানুষগুলির বয়স ও কোন কমিউনিটির তা নিশ্চিত করেনি পুলিশ।















