ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে নন ইউরোপিয়ান নাগরিকদের বিবাহ সূত্রে নিয়ে আসতে আয় দেখাতে হত বার্ষিক ১৮,৬০০ পাউন্ড। ২০১২ সাল থেকে এনিয়ম চালু করা হলেও গত ২০ জুলাই থেকে স্পাউস ভিসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনেছে হোম অফিস। কিছুটা শীতিল করে থার্ড পাটির সহযোগিতা নেওয়ার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
পূর্বে স্বামী বা স্ত্রী তাদের বার্ষিক আয় ১৮,৬০০ পাউন্ড দেখিয়ে স্পাউসের জন্য আবেদন করতে হত। প্রয়োজনীয় আয় দেখাতে ব্যর্থ হওয়ায় হাজার হাজার স্পাউস ভিসার আবেদন রিফিউ হয়। এনিয়ে উচ্চ আদালত পর্যন্ত যেতে হয়েছে আবেদন কারীদের। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে সুপ্রিম কোর্টের একটি রায়ের ফলে ইমিগ্রেশন আইনে নতুন এই পরিবর্তন নিয়ে এসেছে হোম অফিস।
গত ২০ জুলাই হোম অফিস তাদের ওয়েবসাইটে ইমিগ্রেশন আইনের পরিবর্তন করে নতুন নিদের্শনা দিয়েছে। এর ফলে হাজার হাজার স্পাউস ভিসা আবেদনকারীদের মাঝে আশার সঞ্চার হলো।
আগামী ১০ আগষ্ট থেকে ভিসা আবেদনকারীরা তাদের আয়সীমার প্রমান হিসেবে থার্ড পার্টি ম্পন্সর ব্যবহার করতে পারবেন। থার্ড পার্টি ম্পন্সর হিসেবে আবেদন কারীরা তাদের নিকট আত্মীয় কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন। তবে এক্ষেত্রে যিনি ব্রিটেনে আসবেন তিনি ৫ বছরের পরিবর্তে ১০ বছর পর স্থায়ীভাবে থাকার অনুমতি পাবেন। আর স্পন্সরকে বিশ্বাসযোগ্য হিসেবে প্রমান করতে হবে আবেদনকারীর। শুধু নাম মাত্র স্পন্সর হলে হবে না। স্পন্সরকে কমপক্ষে আড়াই বছর সহযোগিতা করার যোগ্যতা থাকতে হবে।
জানাগেছে আগের নিয়মে প্রায় ৫ হাজার আবেদন আটকে ছিল। এখন হোম অফিস এই মামলা বিবেচনা করবে।
অন্যদিকে সেসকল স্পাউসের শিশু সন্তান রয়েছে, সেক্ষেত্রে শিশুর অগ্রাধিকার দিতে বলেছে আদালত।
Third Party Support is allowed to bring non EU spouse and children if a British Citizen doesn't have yearly income of £18600
Posted by Tareq Chowdhury on Saturday, 22 July 2017















