ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ সরকার বলেছে ব্রেক্সিটের পর তারা নর্দান আয়ারল্যান্ড এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মধ্যে বর্ডার রাখতে চায় না। এর মাধ্যমে ব্রিটেনের সাথে ইইউ অবাধ বানিজ্যের সুযোগ রাখা হবে। কাস্ট ফ্রি প্রবেশের সুযোগ থাকবে।
সরকার বলছে এটি একটি “নতুন কাস্টমস পার্টনারশিপ” বা “অত্যন্ত স্ট্রিমলাইন্ড কাস্টমস আয়োজন” প্রস্তাব। তবে সমালোচকেরা অভিযোগ করেছেন যে, ব্রিটেনের প্রস্তাবগুলি কীভাবে এই লক্ষ্য অর্জন করা যায় সে সম্পর্কে বিশ্বস্ত বিবরণীর অভাব রয়েছে।
উত্তর আয়ারল্যান্ড ইউ কে এর একমাত্র অংশ যে একটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের সঙ্গে একটি জমি সীমানা রয়েছে।
সরকারের প্রস্তাবে বলা হচ্ছে ব্রিটেন আয়ারল্যান্ডের মধ্যে কোন কাস্টম বর্ডার না রাখা। আর এই দুই ইস্যুর মধ্য দিয়ে ইউকে এবং ইইউ এর মধ্যেকার ভবিষ্যত কাস্টম বর্ডারও নির্ধারিত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
বিগত সময়ে বিশেষ করে হলিডে পিরিয়ডে ইইউ এয়ারপোর্ট ও বর্ডারে দীর্ঘ কিউ এবং ভোগান্তির প্রেক্ষিতে ব্রিটেনের এয়ারপোর্টে দীর্ঘকালিন ধরে চলে আসা ফ্রি মুভম্যান্ট -ইইউ নাগরিকদের জন্য উম্মুক্ত রাখারও প্রস্তাব থাকছে। আর মঙ্গলবার ব্রেক্সিট ট্রাঞ্জিশনাল প্রস্তাবে দুই বছর এর কথা বলা হয়েছে, চাওয়া হচ্ছে দীর্ঘকালিন সময়ের ।















