ঢাকা সংবাদদাতা: বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
অধিকার এর একজন পরিচালক নাসির উদ্দিন এলান বিবিসিকে জানান, আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন এবং তার ২২শে জুলাই ঢাকায় ফেরার কথা ছিলো। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রহমানকে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ।
তিনি বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। তবে কিসের ভিত্তিতে আদিলুরকে আটক করা হয়েছে তা কেউই নিশ্চিত করতে পারেনি।
খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন।’
সৌজন্যে: বিবিসি বাংলা















