ওয়ানবাংলানিউজ: লাইম হাউজ ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর উদ্দ্যোগে “চিলড্রেন পারফরমেন্স ও বার্ষিক এওয়ার্ড বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ১৫ই জুলাই সোমবার পূর্ব লন্ডনের “হারফোর্ড সেন্টারে।
সংগঠনের ফাউন্ডার চেয়ার শাহনুর খানের পরিচালনায় শুরুতে গ্যাং ফাইট ও নাইফ ক্রাইমের কারন ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। ।
অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন কাউন্সিলার দিপা দাস, সাজিদুর চৌধুরী, নাছির উদ্দিন, মৌলানা নূরুল ইসলাম
সভায় বলা হয় ২০০৬ সালে স্বেচ্ছাসেবী হিসেবে “লিফরা” হলে শুরু হওয়া এই সংগঠনের কার্যক্রম শুরু হয় কমিউনিটির স্বার্থে।
পরবর্তিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অফিসারদের সাথে আলোচনা সাপেক্ষে “লিগেছি গ্রুপ” হিসেবে ডিসকাউন্ট রেইটে ২০১১ সালে স্টেপনি গ্রীণস্থ “হারফোর্ড সেন্টারে স্থানান্তর করে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তারা ।
বর্তমানে কাউন্সিল মালিকানাধিন এ সেন্টার টি “ওসেন রি জেনারেশন ট্রাস্ট” কে লিজ দেবার ফলশ্রুতিতে এর ভাড়া কয়েক গুন বেড়ে যাবার সমুহ সম্ভাবনা রয়েছে বলে জানালেন শাহনুর খান ।
কমিউনিটির স্বার্থে সেন্টারের বিভিন্ন সুযোগ সুবিধা অব্যাহত রাখতে কাউন্সিলের প্রতি আহ্বান জানান স্থানীয় অভিভাবকগন। এ দিকে,এ ব্যাপারে বিষয়টি নিয়ে কাউন্সিলের সাথে আলোচনা করছেন বলে জানালেন সেন্ট ডান্সটন ওয়ার্ডের কাউন্সিলার দিপা দাস।
অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা ইংল্যান্ড ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত সহ গান, কবিতা ও বাংলা নাটিকা পরিবেশন করে।















