ওয়ানবাংলানিউজ: দীর্ঘদিন যাবৎ টাওয়ার হ্যামলেটস এ কেয়ার সেক্টরে চলে আসা লগ ইন ও লগ আউটের সমস্যা নিরসনের দাবী সর্বস্তরের কেয়ারার ও সাপোর্ট ওয়ার্কারদের। টাওয়ার হ্যামলেট কেয়ারার্স এসোসিয়েশন কেয়ারারদের এই দাবী সহ অন্যান্য দাবী আদায়ের ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন মঙ্গলবার টাওয়ার হ্যামলেট কাউন্সিলের উচ্চ পদস্থ দুই কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে কেয়ারার্স এসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কাউন্সিলের এ বিষয়ক দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গণ অত্যন্ত গুরুত্ব সহকারে লগইন ও লগ আউটের ত্রুটি সমুহের কথা শুনেন এবং তা নিরসনের জন্য কাউন্সিল, কেয়ার এজেন্সি সমুহ ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশন এক সাথে কাজ করার কথা বলেন।
উল্লেখ্য এ বৈঠক ছিলো গত ৬ জুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগসের সাথে কেয়ারার্স এসোসিয়েশনের আলোচনা সভা পরবর্তী ফলোঅপ বৈঠক।
মঙ্গলবার দুপুর ২ টায় মালবারি প্লেসের মেয়র অফিসের মিটিং রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় কাউন্সিল পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, ইন্টিগ্রেটেড কমিশনিংগের জয়েন্ট ডাইরেক্টর ওয়ারইউক থমসেট ও হেড অব কমিশনিং কিথ বার্নস। অপরদিকে কেয়ারার্স এসোসিয়েশনের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্ট আবুল হোসেন, জেনারেল সেক্রেটারী কামাল হোসেন , ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী আসাদুজ্জামান খাঁন, এসিস্টেন্ট অর্গেনাইজিং সেক্রেটারী শহিদুল্লাহ, স্পোর্ট সেক্রেটারী সালমা পারভীন, তফাজ্জল হোসেন, সদস্য হাবিবাহ ও রেজাউর রহমান প্রমুখ।
আমাদের প্রতিনিধিকে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল হোসেন জানান মেয়র জন বিগস কেয়ারারদের দাবীর ব্যাপারে অত্যন্ত আন্তরিক, তারই নির্দেশনায় এই অগ্রগতি বৈঠক। কেয়ারার্স এসোসিয়েশন অত্যন্ত আশাবাদী আগামী ত্রি-পক্ষীয় বৈঠকের পর লগ ইন ও লগ আউট সমস্যার সমাধান হবে।















