সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি যুক্তরাজ্য শাখার আনুষ্ঠানিক আত্ম প্রকাশ

573

ওয়ানবাংলানিউজ: সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি যুক্তরাজ্য শাখা আনুষ্টানিক আত্ম প্রকাশ করেছে গত ১৭ জুলাই পূর্ব লন্ডনের স্থানীয়একটি  হলে। সংগঠনের সভাপতি আশিকুল ইসলাম আশিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা রতন এর সঞ্চলনায় আত্ম প্রকাশ অনুষ্টানে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি যুক্তরাজ্য শাখার লক্ষ ও উদ্দেশ্য নিয়ে আলোচনা হয় ।

সভায় মানুষের কল্যাণে ও মানবতার স্বার্থে সংগঠনটি কাজ করে যাবে বলে নেত্রী বৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  যেখানে মানবধিকার লংঘিত হবে সেখানে মানবতার পক্ষে কাজ করবে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি যুক্তরাজ্য শাখা।

এই সভায় যুক্তরাজ্যের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্তিত ছিলেন । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল আহাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সারব আলী। আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আলহাজ কবির উদ্দিন হায়দার, সহ সভাপতি লাভলু লস্কর, যুগ্ন সম্পাদক শরীফ উল্লাহ তালুকদার.. অর্থ সম্পাদক দিলবর আল, দপ্তর সম্পাদক আলী বশর, আব্দুল কুদ্দুস, সৈয়দ গুলাব আলী গোলাম আজম তালুকদার, হীরা দেলোয়ার, সাইফুল আলম এবং আইন ও মিহিলা বিষয়ক সম্পাদিকা ব্যারিস্টার কানিজ ফাতেমা কান্তা।

সভায় সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা রতন ও সভাপতি আশিকুল ইসলাম আশিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ।