ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দ. আফ্রিকা

328

খেলাধুলা ডেস্ক: সাউদাম্পটনে ভারতের বিপক্ষে আজ বুধবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে আজ বিশ্বকাপের প্রথমবারের মতো খেলতে নামছে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা আজ তাদের তৃতীয় ম্যাচ খেলবে। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড ও বাংলাদেশের কাছে হেরেছে প্রোটিয়ারা।

ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক),লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ

দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), র‍্যাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্ডিলে ফেলুকওয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, তাবরাইজ শামসি