খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

649

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ২৩ মে বুধবার পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেল রোড়স্থ একটি রেস্টুরেন্টে। এতে কমিউনিটি নেতৃবৃন্দ ও এলাকার প্রবাসীরা অংশনেন। ইফতার পূর্ব আলোচনা সভায় জানানো হয় এবারের রামাদ্বানে দু’টি প্রজেক্টের জন্য প্রায় দেড় লাখ টাকা মূল্যের খাদ্য সামগ্রী দেশে বিতরন করা হয়েছে। এছাড়া এলাকার দারিদ্র বিমোচনে সংগঠনটি একাদিক প্রকল্প হাতে নিয়েছে।
সংগঠনের সভাপতি কাউন্সিলার ফলিক চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্ব যৌথভাবে পরিচালনা করেন অর্থ সম্পাদক আশরাফ আহমদ ও সদস্য আব্দুল বাছিত রফি।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া, কাউন্সিলার শাহ সোহেল আমিন, কমিউনিটি নেতা আব্দুর রউফ, হাজী রইছ আলী, নজরুল ইসলাম, মিসবাহ উদ্দিন, ড. মুজিবুর রহমান, গৌছ খান, সাংবাদিক আহমেদ ময়েজ, মিসবাহ জামান, আব্দুল কাইয়ুম, জাকির হোসেন কয়েছ, কমিউনিটি নেতা আজম খান, আখলাকুর রহমান, মজনু মিয়া, মানিক মিয়া, আব্দুর রহিম রঞ্জু, শাহ শামীম আহমদ, মদরিছ আলী মফজ্জুল, ফারুক মিয়া, খালেদ খান, ওয়াহিদ আলী, কদর উদ্দিন, এমাদুর রহমান, বখতিয়ার খান, মাওলানা নাসির আহমদ।
সংগঠনের উপদেস্টা সিরাজুল ইসলাম, কুতুব উদ্দিন খান, রেদোয়ান আহমদ সুহেল, কামাল আহমদ সাবুল, ওলিউর রহমান বকুল, সহ সভাপতি আবুল বসর, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, প্রচার সম্পাদক আলী আসকর, সহ অর্থ সম্পাদক আনোয়ার হোসেন তৈরুছ, সদস্য মইনুল ইসলাম, রেজাউর রহমান ওলি, আব্দুর রকিব, ইসতিয়াক আহমদ রুবেল, আখলাকুর রহমান পান্না।
আলোচনা সভা শেষে সংগঠনের উন্নয়ন, মৃতদের আত্মার শান্তি কামনা ও বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন কালারুকি।

খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

Posted by 1banglatv on Saturday, 25 May 2019