ওয়ানবাংলানিউজ: প্রতিবারের ন্যায় এবারো গ্রাহক, রিটেইলার, এজেন্ট, সাপ্লাইয়ার এবং সাধারন প্রবাসীদের নিয়ে ইফতার পার্টি করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্রান্ড প্রাণ ইউকে। বৃহস্পতিবার ইস্ট লন্ডনের অট্রিয়াম হলে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্টজন।
প্রাণ লন্ডন রিজিয়ন ম্যানেজার ফয়সল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রাডাক্ট নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রাণ ইউকের হেড অফ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ফরহাদ। তিনি বলেন, স্পাইসের বাজারে প্রাণ পৃথিবীর বিভিন্ন বাজারে অবস্থান তৈরী করে ইউকের মার্কেটে সক্রিয় ও উন্নত করতে চায়। প্রাণের স্পাইস এখন সব এথনিক শপে পাওয়া যাচ্ছে। যার গুনগত মান অনেক উন্নত। এ সময় তিনি প্রান এর স্পাইসের প্রমোশন অফার ঘোষনা করেন। বলেন, প্রাণের স্পাইসের সর্বোচ্চ বিক্রেতাকে পুরস্কৃত করা হবে।
এছাড়াও প্রান ফ্রজেন ফুডের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন ফরহাদ জামান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু সুফিয়ান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাণের ইউকে ইম্পোটার আজকা ইম্পেক্স লন্ডনের ডিরেক্টর কায়কাওয়াস মোল্লা, সেলস টিম মেম্বার তানভীর খান,সুমন আহমেদ ও অলিউর রহমান।















