ইমিগ্রেন্টদের কাছ থেকে অর্থ নিয়ে চিকিৎসার প্রতিবাদে ইস্ট লন্ডনে বিক্ষোভ

1840

ওয়ানবাংলানিউজ: হোম অফিস প্রতি সপ্তাহে অন্তত ১০০জন অভিবাসী (ইমিগ্রেন্ট) রোগীর অভিবাসনের অবস্থা জানতে এনএইচএস এর কাছে তথ্য নিতে যোগাযোগ করে থাকে। এই তথ্য চাওয়া বন্ধ করা। ইমিগ্রেন্টদের কাছ থেকে অর্থ নিয়ে চিকিৎসার প্রতিবাদ এবং সরকারের এই অযুক্তিক দাবীর প্রতি সহযোগিতা না করতে এনএইচএস এর প্রতি আহবান জানিয়ে বিক্ষোভ করে সেইভ দা এনএইচএস নামক সংগঠনসহ কয়েকটি মানবাধিকার সংগঠন।
শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদের বাইরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা হোয়াইটচ্যাপেল প্রদক্ষিন করে রয়েল লন্ডন হাসপাতালে গিয়ে সমবেত হন। এসময় তারা একটি স্মারকলিপি হাসপাতালের ট্রাস্টের প্রধান উইলিয়াম আলউইন বরাবার দাখিল করেন।
আন্দোলনকারীরা মনে করেন এর ফলে মানবাধিকার লংঘিত হচ্ছে। রোগীরা নিরাপদে চিকিৎসা নিতে ডাক্তারের কাছে যাচ্ছে না। তাদের কাছে অর্থ চাওয়া হলে তারা মানসিকভাবে বিপর্যস্থ হচ্ছে। এটি সরকারকে বুঝতে হবে। সরকারের চাপিয়ে দেয়া অযুক্তিক দাবী মেনে না দিতে এনএইচএস এর প্রতি আহবান জানানো হয়।