মেক্সিকোয় নাইটক্লাবে গুলি, নিহত ১৫

310

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

স্থানীয় প্রসিকিউটরের দফতর থেকে এই ঘটনা নিশ্চিত করা হলেও প্রকৃত অপরাধীর ব্যাপারে কিছু জানাতে পারেনি তারা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সূর্যোদয়ের আগেলা প্লায়া মেনজ ক্লাবের সামনে তিনটি ভ্যানে করে একদল অস্ত্রধারী আসেন। এরপর ক্লাব প্রাঙ্গনে গুলি চালাতে মুরু তকরে।

সালামানকার তেল মজুদের দখল নিয়ে একাধিক সশস্ত্র চক্র সক্রিয়। চলতি সপ্তাহেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ এই স্থানীয় চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

গোলাগুলির পর পাওয়া এক ভিডিওতে দেখা যায়, নাইটক্লাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ।গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নাইট ক্লাবের ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজন প্রাণ হারান হাসপাতালে যাওয়ার পর।

ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হযেছে বলে জানানো হয়।