লন্ডনের ক্রয়ডনে সড়ক দুঘর্টনায় কিশোরী নিহত : ৬ জন আহত

1229

ওয়ানবাংলানিউজ: সাউথ লন্ডনের ক্রয়ডনে একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে গেলে ঘটনাস্থলে ১৬ বছর বয়সী এক মেয়ে নিহত হয় এবং আনুমানিক ১৩ থেকে ১৯ বছর বয়সী আরো ৬জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটে গত রোববার দুপুর ১:৩০ মিনিটের ঠিক পুর্বে ক্রয়ডনের পিক্সটন ওয়েতে। দুঘর্টার পর গাড়ী চালক পায়ে হেটে পালিয়ে যায়।
আহতদের সাউথ লন্ডন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তারা এখন আশংকামুক্ত। মেট্রোপলিটন পুলিশ ভয়ানক ড্রাইভিং এর ফলে মৃত্যু হয়েছে সন্দেহে ৩০ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ এ ঘটনা একটি দুর্ঘটনা বলে জানায়। ১৬ বছর বয়সী মেয়ের আত্মীয়দের তার মৃত্যুর খবর দেওয়া হয়েছে।