ইস্ট লন্ডনে আবারো অগ্নিকান্ড : এক মহিলার মৃত্যুর আশংকা: আতংক চর্তুদিকে: ভিডিওসহ

3954

ওয়ানবাংলানিউজ: মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আবারো ইস্ট লন্ডনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বাংলাদেশী অধুষ্যিত বারা টাওয়ার হ্যামলেটস এর বো এলাকার বোওয়ার্ফ বিল্ডিংয়ে এক অগ্নিকান্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে আবারো অগ্নিকান্ড।
এবারো টাওয়ার হ্যামলেটসের সেন্ট পলসওয়েতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আতংকিত হয়ে এক মহিলা ৪তলা ভবন থেকে লাফ দিয়ে রাস্তায় পড়েছেন। স্যোশাল মিডিয়ায় দেখাগেছে মহিলার নিতর দেহ এক ফায়ার সার্ভিস কর্মী ঢেকে দিচ্ছেন।

৪তলা ভবন থেকে লাফ দিয়ে পড়া মহিলাকে চিকিতসা সেবা দিচ্ছেন এ্যাম্বুলেন্স কর্মরা

স্থানীয় সেন্ট পলস সেকেন্ডারি স্কুলের সামনে একটি আবাসিক ভবনের ৪ তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সকালে সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, একটি ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে কয়েকজন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করছেনএকজন মানুষে রাস্তায় পড়ে আছেন।

একের পর এক অগ্নিকান্ডে লন্ডনবাসীদের মধ্যে আতংকের সৃস্টি হয়েছে। ঘনঘন কেন এত অগ্নিকান্ড এর সঠিক কোন উত্তর নেই।

ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল ট্রাজিডির পর এ নিয়ে ৪র্থ বারের মতো বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বো এলাকার বোওয়ার্ফ বিল্ডিংয়ে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নির্মাণাধীন বিলাশ বহুল ৫ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০ জন ফায়ার ফাইটার কাজ করছেন।

এখানকার একেকটি ফ্ল্যাটের মূল্য প্রায় মিলিয়ন পাউন্ডের বেশি বলে জানা গেছে। লন্ডন ফায়ার ব্রিজ জানিয়েছে, সকাল আনুমানিক ১১টার দিকে আগুন লাগে। বিলাশবহুল এই বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করলেও আগুনের লাগার কারন এখনো জানা যায়নি। আগুনে ভবনের প্রায় ৭৫ শতাংশ ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্রোভ রোড পার্ক এবং পার্কের ওপেন জিমনেসিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মানাধীন এসব দামী ফ্লাটে অবশ্য কোনো রেসিডেন্ট ছিলেন না।

এর আগে গত ২৪শে জুন বেথনালগ্রীনে সর্বশেষ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৫০ জন ফায়ার সার্ভিস অফিসার প্রায় ৫ ঘন্টা চেস্টা চালিয়ে স্থানীয় তুরিন স্ট্রীটের অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনে।

তারো আগে ১৬ জুন গভীর রাতে টাওয়ার হ্যামলেটসের শেডওয়েল এলাকায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুই ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি।

শেডওয়েলে গত রাতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ড
এদিকে ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডের পর ইউকের প্রায় ১শ ৫০টি বহুতল ভবন ফায়ার সেইফটি টেস্টে ফেইল করেছে। এরমধ্যে বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেই ৯টার বেশি বহুতল ভবন ফায়ার সেইফটি টেস্ট ফেইল করেছে। এই ৯টির মধ্যে বেথনালগ্রীনের ক্র্যানব্রোক এস্টেইটেই রয়েছে ৬টি বহুতল ভবন। এগুলো ১৯৬৩ সালে নির্মাণ করা হয় বলে জানা গেছে। এই ভবনগুলোর নাম হল অ্যালজেট হাউস, মোডলিং হাউস, অফেনবিচ হাউস, পিটিউয়াক্স হাউস, সেন্ট গিলস হাউস এবং ভ্যালেট্রি হাউস।

সূত্র: ব্রিটবাংলা, ইস্ট লন্ডন এডভাটাইজার, বিবিসি