লন্ডনে জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশনের স্থায়ী অফিস উদ্বোধন

1683

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ছাত্রদের সংগঠন জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশনের স্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। গত ২০ জানুয়ারী রবিবার পূর্ব লন্ডনের প্লাষ্টো এলাকার স্টিফেন্স রোডে এই অফিস উদ্বোধনের আয়োজন করা হয়।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন অজয় রায় এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিধান গোস্বামী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের রাজনৈতিক মিনিস্টার ড. শ্যামল চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার আনিস রহমান ওবিই।
সভায় বক্তব্য রাখেন তপন পন্ডিত, প্রশান্ত পুরকায়স্থ, গৌতম সাহা, প্রদীপ মজুমদার, নবারুন দাস রিপন, গৌতম সিকদার, জ্যোতির্ময় বিশ্বাস, রথীন্দ্র গোস্বামী, সুযাস মিত্র শুভ, নিখিল চন্দ্র সাহা, বিকাশ কুমার মন্ডল, ননী গোপাল পাল, সঞ্চয় দে, স্বপন মজুমদার সহ অনেকে। সভায় সংগঠনের জন্য স্থায়ী অফিস প্রতিষ্ঠার জন্য সকলে সন্তোষ প্রকাশ করেন। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।