পাটলী মাদ্রাসা ট্রাস্ট ইউকে‘র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

594

ওয়ানবাংলানিউজ:পাটলী দারুল উলূম মাদ্রাসায় দাওরায়ে হাদীস (টাইটেল ক্লাস) খোলা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুন, রবিবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান শায়খ মাওলানা আসগর হুসাইন এবং যৌথভাবে পরিচালনা করেন ট্রাস্টের সেক্রেটারি কাউন্সিলর আবুল কহের চৌধুরী ও মাওলানা ছাদিকুর রহমান।
অনুষ্ঠিানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমির উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা মুফতি মওসুফ আহমদ, মাওলানা গোলজার আহমদ, আলহাজ্ব সুলেমান চৌধুরী, আলহাজ্ব সুফি উদ্দীন আহমদ, আলহাজ্ব আখলুছ মিয়া চৌধুরী, মুফতি সালেহ আহমদ, মাওলানা এমদাদুল হক, মাওলানানজির উদ্দীন, মাওলানা আব্দুল কুদ্দুস, মওলানা নাইম আহমদ, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা শামসুল হক সহ অনেকে।
সভায় বক্তারা বলেন, সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের প্রিয় প্রতিষ্ঠান পাটলী দারুল উলূম মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দওরায়ে হাদীস (টাইটেল ক্লাস) চালু হচ্ছে এটা আমাদের ও দেশবাসীর জন্য খুবই আন্দনজনক। ইনশা আল্লাহ শিক্ষার্থীরা এখান থেকে কুরআন ও হাদীসের জ্ঞান অর্জন করে দেশ-বিদেশের বিভিন্নসেক্টরে উজ্জ্বল ভূমিকা রাখতে সক্ষম হবে। তাই আমাদেরকে ও দেশবাসীকে উক্ত প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করা যাচ্ছে।
সবশেষে প্রবাসী ভাই-বোনদের সুস্বাস্থ্য ও সকল মুসলমানের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা আসগর হুসাইন।