কেমডেন কাউন্সিলে বসবাসকারী বিশ্বনাথ উপজেলা প্রবাসীদের মতবিনিময়

616

ওয়ানবাংলানিউজ: লন্ডনের কেমডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথ এলাকার প্রবাসীদের মধ্যে একে অপরের সাথে জানাশোনা ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করনের লক্ষ্যে ৮ জানুয়ারী মঙ্গলবার লন্ডনের কুইন্স ক্রিসেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুহিব উদ্দিন চৌধুরীর উদ্যোগে ও আলহাজ আনর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মোহাম্মদ দৌলত হোসেন, আলহাজ ময়না মিয়া (আব্দুল করিম), আলকাছ আলী, মো: নূর আলী,হাফিজুর রহমান, আলহাজ আরশ আলী,মো: দুলাল উদ্দিন,এম আব্দুর রহমান,মো: ময়নুল ইসলাম, মো: হিরণ মিয়া,আলহাজ আব্দুল মুকিত চৌধুরী,নুরুজ আলী ও নুরুল ইসলাম। সভায় কেমডেন এলাকার বিশ্বনাথ প্রবাসীদের নিয়ে বিশ্বনাথ এসোসিয়েশন ইন কেমডেন নামে একটি সংগঠন গঠন করার জন্য সবাই উৎসাহ ও সম্মতি প্রকাশ করেন।

সভায় বক্তারা কেমডেনে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করণ, মিল-মহব্বত মজবুত করার লক্ষ্যে সবাই নিজ নিজ মতপ্রকাশ করেন এবং পারস্পরিক সম্পর্ক বিদ্যমান রাখতে একমত পোষণ করেন এবং বক্তারা এই সভা আয়োজনে সভার উদ্যোগেতাকে প্রশংসা ও ধন্যবাদ জানান।
এছাড়া সভায় দেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সবাই অত্যান্ত সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে খোলামেলা ভাবে আলোচনা করেন। সভায় পবিত্র কুরআন তেলওয়াত করেন ময়নুল ইসলাম।
আগামী ২৮ জানুয়ারী পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে সবাই নৈশ ভুজে অংশ নেন।