দোহারে সালমা ইসলামের নির্বাচনী প্রচারে হামলা, ৭ বাউল শিল্পী আহত

339

ঢাকা সংবাদদাতা: ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের নির্বাচনী প্রচারণায় হামলা করেছে দুর্বৃত্তরা।

এতে সাত বাউল শিল্পী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার নারিসা বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নারিসা বাজার এলাকায় বাউল শিল্পীরা যখন প্রচার চালাচ্ছিলেন।

ওই সময় সাত থেকে আটজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্বাচনী ভ্যানগাড়িতে হামলা করে। এসময় ভ্যানের মধ্যে থাকা মাইক ও বাদ্যযন্ত্র ভাঙচুর করেন তারা।

একইসঙ্গে ভ্যানে থাকা সাত বাউল শিল্পীকে মারধর করা হয়।

এতে সাতজন বাউল আহত হন। গুরুতর একজন বাউলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত বাউলরা জানান, মোটরগাড়ি মার্কার প্রচারণাকালে নারিসা বাজার এলাকায় তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। বাউল শিল্পীরা জানান, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এ হামলা চালিয়ে হামলাকারীরা সালমা ইসলামের পক্ষে আর কোনো প্রচারণা না চালানোর হুমিক দেন।

একইসঙ্গে তারা এ আসনের আওয়ামী লীগ মনোনীনত প্রার্থী সালমান এফ রহমানের নাম বলে বলে স্লোগান দিতে থাকেন বলে জানান বাউল শিল্পীরা।