“প্রেমছবির” টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে যুক্তরাজ্যে

2453

ওয়ানবাংলানিউজ: প্রথমবারের মতো এবারের ঈদ এর আলোচিত বাংলা টেলিফিল্ম “প্রেমছবির” টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে যুক্তরাজ্যের একটি বেসরকারি বাংলা চ্যানেল iON (SKY 773) টিভিতে. আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১০:৩০মি:
প্রেমছবির গল্প ভাবনা ও রচনায় আছেন জাফরিন সাদিয়া ও পরিচালনা করছেন রুবেল হাসান.
প্রেমছবির গল্পটিতে দর্শক পাবেন পারিবারিক বন্ধন, প্রেম, ভালোবাসা, হাসি কান্না ও বাংলাদেশের মনোরম পরিবেশে ধারণকৃত একটি সুন্দর ছিমছাম গল্প. একটি ছোট খাটো বিয়ের আয়োজন করা হয়েছে গল্পের প্রয়োজনে. গাজীপুরের বিভিন্ন মনোরম পরিবেশে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে যা দর্শক দেড় নজর কাড়বে বলে পরিচালক ও প্রযোজক এর বিশ্বাস.
অভিনয়ে শ্রেষ্ঠাংশে আছেন সবার প্রিয় ও জনপ্রীয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তানজিন তিশা.
“প্রেমছবিতে” দর্শক তিশা কে একেবারেই ভিন্ন এক রূপে দেখতে পাবেন যার ছবি তোলাই একমাত্র শখ!
মা বাবার পছন্দেই তার বিয়ে ঠিক হয়েছে. পুরো গল্পে বিয়ে নিয়েই সব আয়োজন দেখানো হয়েছে. বিয়ে বাড়ির অথিতি হিসাবে অনেকেই আসবে তার মাঝে তিশার বাবার খুব কাছের বন্ধু ও তার পরিবার. বিয়ে বাড়ির প্রস্তুতি, মজার মজার ঘটনা এর মাঝে পুরানো ছোটবেলার বন্ধু তিশা কে আবার অনেক বছর পর পেয়ে অপূর্ব ও তিশার দুজনের মাঝে আবারো একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠে. দুজনের মাঝে ভালোলাগার ও ভরসার একটা মায়াজাল তৈরী হয়ে যায়. কিন্তু মনের সব ইচ্ছে কি পূরণ হয়ে ? বাস্তবতা তো মেনে নিতেই হবে. এসব কিছুর উত্তর পেতে হলে পুরো নাটক টি দেখতে হবে. হাসি, কান্না, প্রেম ভালোবাসো এসব নিয়েই সাজানো প্রেমছবি !
অভিনয়ে আরো আছেন, খালেকুজামান, জিয়াউল হাসান কিসলু, মৌ শিখা, সাবিহা জামান, সাঈদ শাহেদ, তাসনিম তিফা, আতিকুর রহমান শিবলী, মাহ্দী হাসান পিয়াল, তানজিম হাসান অনিক, ফয়সাল রাব্বি , জায়েদ, ফারুক প্রমুখ ! সংগীত আয়োজনে রয়েছে আবিদ অমি. গানের কথা লিখেছেন জাফরীন সাদিয়া ও রওনাকুর সালেহীন.
প্রেমছবি সম্পর্কে জাফরিন সাদিয়া বলেন, আমাদের দেশের ও দেশের বাইরের দর্শকদের মাথায় রেখেই সব কিছুর ছিটেফোঁটা দিতে চেয়েছি আমরা ! আমরা চেয়েছি সবার কিছু না কিছু ভালো লাগার ব্যাপারগুলা থাকবে প্রেমছবিতে … ছোট বড় সবাইকে নিয়ে যেন কাজটা উপভোগ করতে পারে দর্শক সেই প্রচেষ্টাই ছিল আমাদের. সেই সাথে আমার সবচেয়ে বড় লক্ষ্য ছিল আমি দেশের বাইরে এই কাজটা আমাদের নিউ জেনারেশনকে আকৃষ্ট করব …দেশের সুন্দর জায়গাগুলার সৌন্দর্য ফুটিয়ে তুলবো, যেন দেশের সাথে তাদের কানেক্শনটা বজায় থাকে…যেন জায়গাগুলো দেখে যেন দেশেই হলিডে প্ল্যান করে … নিজের ছেলেমেয়েরা যখন কাজটা দেখে, হাসে, উপভোগ করে সাব টাইটেল দেবার জন্য অতিষ্ট করে ফেলে নন বাঙ্গালী স্পিকিং বন্ধুদের সাথে শেয়ার করবে বলে তাড়া দিতে থাকে তখন মনটা ভোরে যায়…. মনে হয়ে কষ্ট সার্থক…!
ছোটবেলা থেকে মুরুব্বিদের মুখে সবসমই শুনে এসেছি – ঈদ মানে আনন্দ, …ঈদ এর সময়ে পরিবারের সবাই একসাথে হয়ে … ঈদ এর খুশিতে সবাই হিংসা বিদ্বেষ ভুলে আবার এক হয়ে যায় …এমনি একটা উৎসব মুখর দিনে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার জন্যই “প্রেমছবির” জন্ম!