টিকটকে পূর্ণিমা (ভিডিও)

697

বিনোদন ডেস্ক: মাত্র ১৫ সেকেন্ডের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দিলারা হানিফ পূর্ণিমা। ফেসবুকের পাশপাশি ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় ও জনপ্রিয়। সম্প্রতি ইনস্টাগ্রামে ১৫ সেকেন্ডের একটি গানের একটি হিন্দি গানের সঙ্গে ঠোঁট মেলান এই অভিনেত্রী। আর এতেই ভিডিওটি ইনস্টাগ্রামে আলোড়ন তোলে।

বিষয়টি নিয়ে যদিও অনেক ভক্তই আনন্দিত হয়েছেন। তেমনি অভিমত হিসেবে কেউ কেউ বলছেন, আসলে পূর্ণিমার টিকটকের মতো প্ল্যাটফরমে আসা ঠিক নয়। কেন ঠিক নয়, সে যুক্তি অবশ্য নেই।

১৯৯৭ সালে নবম শ্রেণিতে পড়ার সময় তার অভিনীত ছবি ‘এ জীবন তোমার আমার’ মুক্তি পায়। আর এ ছবিটি ছিলো তার প্রথম ছবি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে মাঝে মধ্যেই আবার আলোচনায় স্থান করে নেন তিনি।

View this post on Instagram

?❤️

A post shared by PURNIMA ?? (@therealpurnima) on