ওয়ানবাংলানিউজ: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর জন্ম শত বার্ষিকী পালন লক্ষ্যে ১ সেপ্টেম্বর শনিবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল স্ট্রীটস্থ জিএসসির কেন্দ্রীয় অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম শতবার্ষিকী পরিষদ যুক্তরাজ্যের উদ্যাগে এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আলহাজ কবির উদ্দিন। সংগঠনের কো-কনভেনার বিশিষ্ট সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন যথাক্রমে মাওলানা আব্দুল কুদ্দুস ও হাফেজ মাওলানা আব্দুল আহাদ।
দোয়া মাহফিলে মরহুম ওসমানীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং বঙ্গবীর ওসমানী মুক্তিযুদ্ধের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে আগামী ৩০ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে অনুষ্ঠিতব্য সেমিনারকে সফল করে তোলার লক্ষ্যে আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনের উপদেষ্টা একাউন্টটেন্ট ডঃ নুরুল আলমের সভাপতিত্বে ও যুগ্ন সদস্য সচিব জামাল নুরুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযদ্ধা সৈয়দ আব্দুল কাইউম কয়সর, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ইফতেখার হোসেন চৌধুরী, আলহাজ কবির উদ্দিন, আলহাজ মোহাম্মদ ইছবাহ উদ্দিন, মোঃ রহমত আলী, সৈয়দ আব্দুল কাদির, সৈয়দ সুহেল আহমদ,হাজি ফারুক মিয়া, ফারুক উদ্দিন আহমদ, হাজী তাহের আলী, সুফী সুহেল আহমদ,কবি শেখ শামসুল ইসলাম, সুলাইমান পীর, আবুল মিয়া, আজাদ বক্ত চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, মোঃ শফিক খান, সৈয়দা ইশরাত নাসিম কুইন, বদরুজ্জামান বাবুল, তাজ উদ্দিন প্রমুখ। সভায় সেমিনার,আলোকচিত্র প্রদর্শনী ও স্ম্রনিকা প্রকাশ অনুষ্ঠানে সবাইকে যোগ দেয়ার আহবান জানানো হয়।















