দুর্নীতির অভিযোগ থেকে মালয়েশিয়ার অর্থমন্ত্রীর অব্যাহতি

667

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগ থেকে নিস্তার পেয়েছেন মালেশিয়ার অর্থমন্ত্রীলিম গুয়ান অ্যাং। সোমবার এই রায় দিয়েছে দেশটির এক আদালত। স্থাণয়ি সংবাদ মাধ্যম বেন্মার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স

সোমবার বিচারক হাদারিয়াস সৈয়দ ইসলামি অর্থমন্ত্রী লিমকে নির্দোষ বলে রায় দেন। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগও তুলে নেয়া হয়েছে।

২০১৬ সালে লিমের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছিলো। এতে বলা হয়েছিলো, তিনি পেনাং রাজ্যের গভর্নর থাকার সময় বাজার মুল্যের কম দামে দোতলা একটি বাংলো সুরক্ষিত করেছিলেন। কিন্তু তার সমর্থকদের অভিযোগ, রাজনৈতিকভাব তাদের নেতাকে হেনস্থা করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে। লিম তখন বিরোধী দলের নেতা ছিলেন।

সাবেক ব্যাঙ্কার ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লিমকে গত মে মাসে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

সূত্র: রয়টার্স