ওয়ানবাংলানিউজ: পবিত্র হজ্বব্রত পালনের সময় সুস্থ্য থাকা এবং প্রতারকদের খপ্পড় থেকে নিজেকে রক্ষা করতে সর্বাবস্থায় সচেতন থাকার ব্যাপারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারার বাসিন্দাদের আহবান জানিয়েছে। বারার যেসকল বাসিন্দা এবার পবিত্র হজ্ব পালনে সৌদি আরবের মক্কা-মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্চেছন, তারা যাতে প্রতারক চক্রের খপ্পড়ে পড়ে ভুয়াঁ কিংবা চটকদার প্যাকেজ বুকিং করে ক্ষতিগ্রস্ত না হোন এবং বিদেশ অবস্থানকালে তারা যাতে সুস্থ্য থাকেন, সেজন্য কাউন্সিলের পক্ষ থেকে বিভিন্ন কার্যকর পরামর্শ দেয়া হচ্চেছ। ট্রাভেল এজেন্টের মাধ্যমে হজ্জ বুকিং কার্যক্রম খুব দ্রুততার সাথে হয়ে থাকে এবং বেশ কিছু এজেন্টের সবগুলো প্যাকেজ এরি মধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। তাই, স্বনামধন্য ট্রাভেল এজেন্টের সাথে হজ্জ প্যাকেজ বুকিং দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
এবিটিএ কিংবা আইএটিএ এর মতো বাণিজ্যিক সংস্থার সাথে নিবন্ধিত এবং এয়ার ট্রাবেল অর্গেনাইজারস লাইসেন্স যাদের আছে তাদের সাথে সরাসরি হজ্ব বুকিং করতে বরার বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে। আপনি যে হজ্জ এজেন্সীর সাথে বুকিং করতে চাচ্চেছন, সেটি এবিটিএ/আইএটিএ নিবন্ধিত কি না, www.caa.co.uk. এই ওয়েবসাইটে গিয়ে তা অতি সহজেই জানা যাবে। কোন এজেন্ট অহেতুক সুবিধা নিচ্চেছ কি না সেব্যাপারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস টীম কড়া নজরদারি করছে। অতীতে বারার বাসিন্দাদের কাছ থেকে অনেক ধরনের অভিযোগ পাওয়া গিয়েছিলো।
যেমন, প্যাকেজে যেভাবে বলা হয়, সৌদি আরবে গিয়ে থাকার জায়গা সেইভাবে না পাওয়া, কাবা শরীফ থেকে হোটেলের অবস্থান অনেক দূরে থাকা ইত্যাদি। এছাড়া হজ্জে যেতে ইচ্চছুক লোকজনের অর্থ নিয়ে কথিত এজেন্টের হাওয়া হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এবার পবিত্র হজ্বব্রত পালনের জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে অবশ্যই টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে জিপির সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
মক্কা মদিনায় অবস্থানকালে অসুস্থ্যতা এড়াতে খাবার দাবার প্রস্তুতের আগে ও পরে খুব ভালোভাবে হাত ধোয়া, বোতলজাত কিংবা ফুটানো অথবা বিশুদ্ধ করা পানি পান করা এবং যে কোন ধরনের পশুর সংস্রব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে কাউন্সিলের হেলথ এন্ড সেফটি টিম। বর্তমানে মার্স রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম। ধারনা করা হয়ে থাকে যে, মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) রোগটি উঠের মাধ্যমে সংক্রমিত হয় এবং এটি মানব দেহ থেকে মানব দেহে ছড়িয়ে পড়ে।
এবার এর প্রাদুর্ভাব না থাকলেও মার্স রোগের সংক্রমণ এড়াতে নিয়মিত হাত ধোয়া, অসুস্থ্য মানুষ কিংবা পশুর ঘনিষ্ট সংস্রব থেকে দূরে থাকা, উঠের কাছাকাছি না যাওয়া, উঠের কাঁচা দুধ পান না করার জন্য পাবলিক হেলথ ইংল্যান্ড এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সম্ভব হলে মাস্ক পরিধান করার পরামর্শ দেয়া হয়েছে। কাউন্সিলের অফিসাররা গত ১৩ জুলাই থেকে বারার বিভিন্ন মসজিদে গিয়ে জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লীদের হজ্জ সংক্রান্ত বিভিন্ন ধরনের পরামর্শ ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্চেছন। এরই ধারাবাহিকতা ২৭ জুলাই মাইল এন্ড বেঙ্গলি মুসলিম এসোসিয়েশন (৯৯ হ্যামলেটস ওয়ে), ৩ আগষ্ট শর্ডিচ মসজিদ ট্রাস্ট (৫৩-৫৫ রেডচার্চ স্ট্রিট) এবং ১০ আগষ্ট ওয়াপিং বেঙ্গলি এসোসিয়েশন নুরানি মসজিদে (টেনচ স্ট্রিট) ট্রেডিং স্ট্যান্ডার্ডস বিভাগের কর্মকর্তারা হজ্ব সংক্রান্ত নানা পরামর্শ প্রদান করবেন। এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, আমাদের বাসিন্দাদের এই হজ্বযাত্রাকে সর্ববস্থায় নিরাপদ ও আনন্দময় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের এই বারায় অনেক স্বনামধন্য ট্রেভেল এজেন্ট রয়েছে।
তারপরও কিছু কিছু বিবেকবর্জিত এজেন্ট আছে, যারা মানুষের ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে অর্থ কামানোর হীন ত্পরতায় লিপ্ত হয়। তাই যারাই এবার হজ্বব্রত পালনের জন্য বুকিং করবেন, তাদেরকে প্রতিটি এজেন্ট সম্পর্কে ভালো করে খোঁজ নেয়ার, যথাযথভাবে যাচাই করে সিদ্ধান্ত নেয়ার জন্য অনুরোধ জানাচ্চিছ। লিড কেবিনেট মেম্বার ফর এনভায়রনমেন্ট, কাউন্সিলর ডেভিড এডগার বলেন, আমাদের বাসিন্দারা তাদের হজ্বযাত্রার পুরো পরিকল্পনা বাস্তবায়নে এজেন্টদের সহযোগিতার ওপর পুরোপুরি বিশ্বাস করে থাকেন। যদি কেউ এই বিশ্বাসের সুযোগ নিয়ে থাকে, তাহলে কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস টিমকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। মক্কা মদিনায় হজ্বব্রত পালনকালে সুস্থ্য ও নিরাপদ থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও পরামর্শ মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন লিড কেবিনেট মেম্বার ফর এডাব্বস’, হেলথ এন্ড ওয়েলবিয়িং, কাউন্সিলর ডেনিস জোনস। হজ্ব এজেন্ট সম্পর্কে রিপোর্ট করতে হলে ০২০ ৭৩৬৪ ৫০০৮ এ কল করার অথবার্ trading.standards@towerhamlets.gov.uk∏ এই ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।















