ওয়ানবাংলানিউজ: বার্মিংহামে স্ত্রী’কে নিয়মিত মারধর, অভদ্র ভাষায় গালিগালাজ এবং বিয়ের পরবর্তী ১৬ বছর ঘরের মধ্যে আটকে রাখার অভিযোগে স্বামীকে জেলদন্ড দিয়েছে আদালত।
বার্মিংহামের হজহিল এলাকার কলিংবোর্ন এভিনিউ এলাকার বাসিন্দা আজিজ রেহমান ৪৭ তার স্ত্রী জিনিত বিবিকে কেবল মাত্র স্কুলে যাতায়াতের সুযোগ দিতেন। তিনি বাইরে গেলে দরজার সামনে টুকরো টুকরো করে এমন জিনিস রাখতেন যাতে স্ত্রী বাইরে গেলে বুঝা যায়।
মঙ্গলবার বার্মিংহাম ক্রাউন কোর্ট ব্যবসায়ী আজিজ রেহমানকে তিন বছর ৯মাসের জেলদন্ড দিয়েছেন। বিচারক তাকে গত মে মাসে জোরপূর্বক আটকে রাখা ও মারধরের কারনে অভিযুক্ত করেন। মঙ্গলবার তার সাজার রায় ঘোষণা করা হয়। ৩৬ বছর বয়সী জিনিত বিবি’র বিয়ে হয় ২০০০ সালের ডিসেম্বর মাসে। তিনি বিবিসিকে বলেছেন তার মত যারা ভিকটিম তারাও যেন এগিয়ে আসেন ন্যায় বিচার পেতে।
তিনি বলেন, কেউ হয়ত বিশ্বাস করবে না আমরা সাংসারিক জীবনে এত অসুখি ছিলাম। কারন বাইরের জগতে আমি দেখিয়ে ছিলাম আমরা সুখি ছিলাম। তিনি বলেন, এরকম জীবন কেউই চায় না। আমার মত কেউ থাকলে তাকেও জানানো উচিত।
আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হত, চেয়ারের সাথে আঘাত করা হত। আমি ভালো করে হাটতে পারতাম না। এরপরও ডাক্তারে যাওয়ার অনুমতি ছিলনা।
তবে মি: রেহমান তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে নিয়মিত যাতায়াত করা একজন পুলিশকে বলেন, তাদের বাড়ীতে সবসময় পর্দাগুলি টানা থাকাত। মি: রেহমানকে একজন অত্যাচারী হিসেবে বর্ণনা করেন তিনি।
২০১৬ সালের জুলাই মাসে জিনিত বিবি পুলিশের কাছে অভিযোগ করেন। তখন তার স্বামী ব্রিটেনের বাইরে ছিলেন। যখন তিনি বার্মিংহাম ফেরেন তখন পুলিশ তাকে গ্রেফতার করে।
জিনিত বিবিকে ১৬ বছর যাবত তার পরিবার আন্তীয় স্বজনের সাথে দেখা স্বাক্ষত এমনকি মোবাইলে কথা বলায় নিষেধাজ্ঞা ছিল।















