ওয়ানবাংলানিউজ: এক যুগ পর বিশ্বকাপে ফেরা জয় দিয়ে রাঙিয়েছে সুইডেন। প্রাণপণে লড়াই করা দক্ষিণ কোরিয়াকে পেনাল্টি থেকে পাওয়া গোলে হারিয়ে ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্ক্যান্ডিনেভিয়ার দেশটি।
নিজনি নভগোরোদে ‘এফ’ গ্রুপের ম্যাচে অধিনায়ক আন্দ্রেয়াস গ্রানক্রিস্তের একমাত্র গোলে জিতেছে সুইডেন।
বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হয় দল দুটি। একটু বেশি সুযোগ তৈরি করে প্লে-অফে চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে আসা সুইডেন। সুযোগ এসেছিল দক্ষিণ কোরিয়ার সামনেও, তবে কাজে লাগাতে পারেনি তারা।
(বিস্তারিত আসছে)















