কাউন্সিলারদের সাথে টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন নেতৃবৃন্দের মত বিনিময়

638

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নব নির্বাচিত কাউন্সিলারদের সাথে মতবিনিময় করেছে টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ৪ জুন সোমবার কাউন্সিলের প্রধান সেমিনার হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেয়ারার এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাদের বিগত দিনের কার্যক্রম এবং সংগঠনের বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নে কাউন্সিলারদের সহযোগিতা কামনা করেন।
সভায় কেয়ারার নেতৃবৃন্দ নব নির্বাচিত কাউন্সিলারদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিগত দিনে এসোসিয়েশনের কেয়ারার সেক্টরে জিরো আওয়ার বাতিল এবং লন্ডন লিভিং ওয়েজেস বাস্তবায়নে সহযোগিতা করায় টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগস সহ সংশ্লিষ্ট সকল কাউন্সিলরদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জবাবে স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া টাউন হলে কেয়ারার প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন কেয়ারারদের ন্যায্য দাবির ব্যাপারে কাউন্সিল সচেতন এবং এই সেক্টরের সেবার মান উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আবুল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়ার, কেবিনেট মেম্বার কাউন্সিলর ডেভিড এডগার, সাবেক স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই, ডেপুটি স্পিকার ভিক্টোরিয়া অবাজে, কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন, কাউন্সিলর মাহফুজ আহমেদ ফারুক, কাউন্সিলর শাহ সোহেল আমিন, কাউন্সিলর লিমা কোরেশী, কাউন্সিলর জেনেট রহমান, কাউন্সিলার রুহুল আমিন, কাউন্সিলর সাদ চৌধুরী, কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর দীপা দাস।
মতবিনিময় শেষে নব নির্বাচিত কাউন্সিলারদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশনের প্রতিনিধি দলে মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আব্বাছ উজ জামান, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, মিডিয়া ও প্রচার সম্পাদক মোঃ ফয়েজ চৌধুরী , সাংগঠনিক সম্পাদক নুর আহমদ ও শহীদুল্লাহ সদস্য আলাউদ্দিন উপস্থিত ছিলেন ।