ওয়ানবাংলানিউজ: বিপূল সংখ্যক প্রবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত রবিবার পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি তৈয়ব আলী (সাজু) ও পরিচালনায় ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সল আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করন মৌলানা খালেদ আহমদ। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শাহগীর বকত ফারুক উপস্থিত ছিলেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট সদর এসোসিয়েশনের সভাপতি আজিজ চৌধুরী।
বক্তব্য রাখেন জুয়েল মির্জা, রমজান আলী, জামাল আহমদ, হাবিবুর রহমান রুবেল, শামসুল ইসলাম, নুরুল ইসলাম, আব্দুর রহিম, আলমাছ উদ্দিন, শাহাব উদ্দিন, নুরুল আক্তার, জামাল আহমদ খান, বেলাল আহমদ শিপন, আরিফ আহমদ, দারা মিয়া, কবির খাঁন, রাসেদ আহমদ, জামাল আহমদ।
উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলার আহবাব চৌধুরী, কাউন্সিলর সাদ আহমদ। আব্দুল মজিদ লাল মিয়া, ইকবাল হোসেন আনু মিয়া, মৌলানা ফজলুর রহমান (খালিক), আব্দুল আজিজ, মাহমদ আলী, সেবুল ইসলাম, মজনু মিয়া, নাসির উদ্দিন।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে প্রতিবছরই ইফতার মাহফিলের আয়োজন করে থাকে এবং এরকম একটি ধর্মীয় পরিবেশে উপস্থিত হতে পেরে সত্যিই আনন্দের। সিয়াম সাধনার মাস হচ্ছে রমজান, এই মাসে যে যত বেশী আমল করবে সেই দুনিয়া ও আখিরাতে কল্যান লাভ করবে। মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে একটি পুরাতন ও সুপরিচিত সংগঠন, এই সংগঠনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশে গরীব ও দু:খী মানুষের সাহায্য ও সহযোগিতা করা। বক্তারা আরো বলেন, রমজানই হচ্ছে দান খয়রাতের মাধ্যমে সর্বোচ্চ নেক আমল করার মাধ্যম। এই মাসে যে তে বেশী দান খয়রাত করবে সেই সবচেয়ে বেশী কল্যাণ পাবে। তাই আমাদের সবার উচিত সংঘঠনের মাধ্যমে হোক আর ব্যক্তিগতভাবে হোক দান খয়রাত যেন অব্যাহত থাকে।
পরিশেষে বক্তারা এইরকম একটি সুন্দর মাহফিলের আয়োজন করার জন্য এসোসিয়েশনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ও এর সাফল্য কামনা করেন।















