ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

721

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণ উপকূলের অদূরে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ তথ্য জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা।

এখন পর্যন্ত এতে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সুকাবুমি নগরী থেকে ১৭৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি (বিএনপিবি) টুইটারে জানিয়েছে, ভূমিকম্পটি জাকার্তায়ও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল সেখান থেকে ২শ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানায়, এই ভূমিকম্পে সুনামির কোনো লক্ষণ নেই।