ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর ইসলামীক সোসাইটি ইউকে এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত ২১ মে সোমবার পুর্বলন্ডনে এল এম সি হলে অনুষ্টিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক মো: মুনতাছির আলীর পরিচালনায় ও সংগঠনের চেয়ারম্যান আব্দুর রহীম কামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসমাইল সাঈদ ইসলাম। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা তাজুল ইসলাম, সৈয়দ রফিকুল হক দলা, মো; আমির আলী, শেখ আব্দুল গফুর, সৈয়দ সিরাজুল ইসলাম, মো; মিয়া আব্দুল বারী, দেলোয়ার হোসেন খান, রাস্ট্রপতির সাবেক উপদেষ্ট মোখলেসুর রহমান, তবারীছ আলী প্রমূখ। ইফতার পূর্ব বক্তারা সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন এবং ইফতার এর মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।















