ওয়ানবাংলানিউজ: গত ২১ মে ৫ রামাদান সোমবার পুর্বলন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনে সভাপতি মো: হামিদুর রহমান চৌধুরী আজাদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মো: আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আখতার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলার শাহ সোহেল আমিন, উপদেষ্টা মাওলানা শিহাব উদ্দিন, দারুল হাদিস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, সংগঠনের উপদেষ্টা মো: জিয়াউর রহমান। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোছলেহ উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি মাজহারুল ইসলাম মহসীন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মসিউর রহমান শাহিন, সাবেক সাধারন সম্পাদক শামীম শাহান, সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, জুবের লস্কর, বাবুল আহমদ, কোষাধক্ষ্য আব্দুল্লাহ আল মাহমুদ ইমন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শাহ সালাহ উদ্দিন সোহেল, নির্বাহী সদস্য মো: আতিকুর রহমান চৌধুরী, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, অন্যতম সদস্য মোহাম্মদ আলী, মুফতি আব্দুল মুস্তাকিম, এনায়েত হোসেন চৌধুরী ও মো: দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেলাল, জয়নাল আহমদ চৌধুরী, মো: ফেরদৌস মাসুদ, যুগ্ন সম্পাদক এ কে এম মাছুম, রাসেল আলম চৌধুরী বাবু, সহ সম্পাদক আব্দুল বাছিত মুকুল, হাসনাত চৌধুরী, সহ কোষাধ্যক্ষ রাশেদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ বদরুল, সদস্য সম্পাদক সুজন চৌধুরী, শিক্ষা সম্পাদক মিফতাহ চৌধুরী, অফিস সম্পাদক বদরুজ্জামান চৌধুরী, সদস্য ব্যারিস্টার সাইফুদ্দীন খালেদ, সেলিম আহমদ, তামিম আহমদ অমি, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা নিজাম উদ্দিন, মো: আব্দুল হাকিম, মো: আশরাফুর রহমান, কাজী সুমন আহমদ, হাফিজ আব্দুল হাকিম, মাছুম আহমদ, তানভীর আহমদ সুমী, কামরুল আজিজ, মো: আবু তাহির, জাহাঙ্গীর চৌধুরী, মাওলানা সালেহ আহমদ চৌধুরী প্রমূখ।
বক্তাগন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল সহ বিভিন্ন কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানান এবং সর্বদা সংগঠনকের সাহায্য ও সহযোগীতার আশ্বাস দেন। বিপুল সংখ্যক জকিগঞ্জবাসীর উপস্থিতিতে মাহফিল দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।















